spot_img

বিভিন্ন সময় জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, বিভিন্ন সময় জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে, এটা আমাদের সামনে পরিষ্কার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময় বিএনপির সঙ্গে, আবার অন্যদের সঙ্গে। এরপরও তারা বলে তাদের চেতনাটা নাকি ইসলাম। কিন্তু যখন লোগো থেকে ইসলামকে উঠিয়ে ফেলেছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নেই।

বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, জামায়াত তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে নেওয়ার পরই একপর্যায়ে পরাজিত হয়েছে। কারণ, জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।

তিনি বলেন, ‘অন্যান্য যে ইসলামী দল রয়েছে, যারা তাদের সঙ্গে সম্পৃক্ততা রাখে, তারাও এখন ইসলাম হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কারণ জামায়াত পরিষ্কার বলেছিল, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ