spot_img

বিএনপিকে চাঁদাবাজির ‘কার্ড’ দিবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এক নম্বরে সন্ত্রাসী কার্ড, বিএনপিকে দুই নম্বরে চাঁদাবাজি কার্ড, ছাত্রদলকে তিন নম্বরে দখলবাজি কার্ড এবং যুবদলকে চার নম্বরে সমন্বিত লাল কার্ড ধরিয়ে দেওয়া হবে।’

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ শেষে শহরের শাপলা চত্বরে সমাবেশে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পর মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপি বিভিন্ন খাতে দখলদারি প্রতিষ্ঠা করেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়িত না হলে প্রবাসীরা আবারও রেমিট্যান্স বন্ধ করতে পারেন, শ্রমিকেরা কর্মবিরতিতে যেতে পারেন এবং তরুণেরা রাজপথে আন্দোলনে নামতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ