spot_img

হাফেজ রেজাউল হত্যার বিচার চেয়ে যা বললেন বিলাল আহমদ চৌধুরী

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, মাদরাসাছাত্র হাফেজ রেজাউল হত্যার মাধ্যমে প্রশাসনের সক্ষমতা ও আন্তরিকতার ঘাটতি প্রমাণিত হয়। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। হাফেজ রেজাউল হত্যার বিচার না হরে সরকারকে মাশুল দিতে হবে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সদস্য প্রার্থী সমাবেশে বিলাল আহমদ চৌধুরী বলেন, দেশ আজ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধ চক্রকে আরও বেশি অপরাধপ্রবণ করে তুলছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রশাসনের নাকের ডগায় এমন অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু বিনা বিচারে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। অপরাধের পৃষ্ঠপোষকতা করছে সরকার। খুন, গুম, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ। রাষ্ট্রযন্ত্র প্রশাসন আজ ক্ষমতাসীন দলের হুকুমের গোলামের ভূমিকায় অবতীর্ণ।

তিনি বলেন, বিরোধীদলীয় রাজনীতির প্রতি সরকারের আগ্রাসী মনোভাব জনমনে আশঙ্কা সৃষ্টি করছে। একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ছাত্র মজলিসের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সদস্য প্রার্থী সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নুর মুহাম্মদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ