spot_img
spot_img

সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি উজানের পানি ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই ভারত যেভাবে বাঁধ খুলে দিয়েছে, এটির মাধ্যমে বাংলাদেশের সাথে তারা অমানবিকতার পরিচয় দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা আহ্বান করব, আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। আমরা কীভাবে একত্রে বাংলাদেশ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ