spot_img
spot_imgspot_img

৭১ টিভির সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা ৪ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।

দুপুরের পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুজনকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মো. মোহাইমিনুর রহমান প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। দুজনের পক্ষে রিমান্ড বাতিলের বা জামিনের কোনো আবেদন করা হয়নি। তবে মৌখিকভাবে একজন আইনজীবী রিমান্ড বাতিল চান। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার বিকেলে শাকিল ও রুপাকে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ