ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।
আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় শহীদ পরিবারে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
হেফাজত নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফতেহপুর গ্রামের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহদী, বারোপাইকা গ্রামের শহীদ জসিম উদ্দিন, তেলিকান্দি গ্রামের শহীদ রাইহান উদ্দিনের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দু’আ করেন।
জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী মোবারকুল্লাহ, মাওলানা মেরাজুল হক কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ্, মুফতী মামুনুর রশিদ, মুফতী বরকত উল্লাহ, মাওলানা হোসাইন আহমদ ও মুফতী উসমান প্রমুখ।











