বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আগামীকাল ঢাকা সফরে আসছেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসরের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে আলোচনা করবেন।

শুক্রবার (২২ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে এক কার্টেন রেইজারে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন। ঢাকায় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ