spot_img
spot_img

সোহাইল শাহীনকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করল আফগান সরকার

কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে নিজেদের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছে আফগানিস্তান সরকার।

সোমবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আফগান সরকারের পক্ষে লেখা চিঠিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকিকে ৭৬তম সাধারণ অভিবেশনে বক্তৃতা দেওয়ার সুযোগ ও সুহােইল শাহীনকে রাষ্ট্রদূত করার অনুরোধ জানানো হয়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আফগান সরকারের পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই চিঠিতে আফগান সরকার বলেছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। এবং আফগান সরকারের পক্ষ থেকে তার ক্ষমতা বাতিল করা হয়েছে।

জাতিসংঘ যদি তালেবান রাষ্ট্রদূত সোহাইল শাহীনকে মেনে নেয়, তাহলে তা আফগান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এটি নগদ অর্থের সংকটে থাকা আফগান অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল ছাড়ের ক্ষেত্রে সহায়কও হতে পারে।

জাতিসংঘে আফগান সরকারের মনোনীত রাষ্ট্রদূত সোহাইল শাহীন ১৯৯০ এর দশকে তালেবান শাসনামলে জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি ছিলেন। পশতু ও ইংরেজি সমানভাবে দক্ষ এই কূটনীতিক ইসলামাবাদে আফগানিস্তানের উপ রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।

সোহাইল শাহীন দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র। আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ চলার সময় তিনি সাংস্কৃতিক তৎপরতা চালিয়েছেন এবং গণমাধ্যমে তার অসংখ্য প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৯০ এর দশকে তালেবান শাসনামলে কাবুল টাইমস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেছে তিনি। ২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলায় তালেবান সরকারের পতন হওয়ার পর তিনি সংগঠনটির ওয়েবসাইটের ইংরেজি ভার্সনের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ