spot_img
spot_img

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। ডিবি সূত্রে মিতা সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ