দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং সেভাবেই দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, বেকারত্ব সৃষ্টি হয় এবং কর্মসংস্থান উপযোগী নয়, এমন শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।











