spot_img

বাস-লঞ্চ বন্ধ; বিএনপির সমাবেশস্থল লোকে লোকারণ্য

বাস-লঞ্চ বন্ধ থাকার পরও বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ৯টার পরেই কেডি ঘোষ রোড এলাকায় কানায় কানায় মানুষে পূর্ণ হয়ে যায়।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, বাস-লঞ্চ বন্ধের পর পথে পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে গণতন্ত্রকামী মানুষের জনস্রোত এখন খুলনামুখী। দলীয় কার্যালয়ের সামনে তিল ধারণের জায়গা নেই। সমাবেশস্থলসহ খুলনা মহানগরী জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ