spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত শূন্য চট্টগ্রামে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি৷ একই সময়ে ৭৯২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়নি।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৫০ জন এবং মোট এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ছয়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে চার, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১টিসহ মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ