বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইদিনে হতে যাচ্ছে। সেই মতো নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছে অন্তর্র্বতী সরকার।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্র্বতী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।’

সিইসি বলেন, ‘আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, যা বর্তমান নির্বাচন কমিশনকে করতে হচ্ছে। কারণ আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে। আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ