spot_img

শুধু আইন করে নারী-পুরুষ সমতা আনা যাবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সমাজে নারী-পুরুষ সমতা আনতে বর্তমান সরকার অনেক আইন করেছে। তবে আইন করে নারী-পুরুষে সমতা আসবে এমনটা কিন্তু নয়। তার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। সবাইকেই এ নিয়ে কাজ করতে হবে।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেইজড ভায়োলেন্স’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, নারী-পুরুষ কোনো ভেদাভেদ নাই। আমরা চাই সমাজে সবার অধিকার নিশ্চিত হোক, সমতা আসুক। সারা বিশ্বের মতোই বাংলাদেশেও নারী নির্যাতন আগে ছিল। সেটা বন্ধ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আইন করেছেন। নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। আইন থাকবে, কিন্তু সামাজিক সমতা না আনলে কিন্তু আমরা সে আইন বাস্তবায়ন করতে পারবো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ