বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বর্তমান সরকার বেআইনিভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার আইন দেখাচ্ছে।
বুধবার (ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি’তে মহাসমাবেশে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া ৭১ সালে পাক সেনাদের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তাই বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। বেগম খালেদা জিয়াকে এই মুর্হূতেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। আমরা বারবার বলেছি এটা, মানবিক কারণে তাকে বিদেশে যেতে বাধা দেবেন না। কিন্ত তারা সে কথা শুনলেন না। যদি এ কারণে তার মৃত্যু হয় তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।











