spot_img

সরকার দলীয় প্রার্থী হয়েও আমি কোণঠাসা: আইভী

সরকারদলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগে চুনকা কুঠিরে খেলাঘর আসরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি তখন সাখাওয়াত ভাই (বিএনপির প্রার্থী) সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করবো কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চান। দুইজন যে যার মতো ভোট চাইবো, জনতা যাকে নির্বাচিত করে।

তিনি বলেন, আমাকে সবস্তরের মানুষ পছন্দ করে। এ শহরের মানুষ আমার দ্বারা কখনও নির্যাতিত হবে না। শহরে কেউ খুন করবে, চাঁদাবাজি করবে আর আমি চুপ করে বসে থাকবো—এমনটা আমি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ