spot_img
spot_img

করোনা আক্রান্ত জাপার কো-চেয়ারম্যান বাবলা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের পর এবার দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) ঢাকা-৪ আসনের এই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বাবলা বলেন, গতকাল শনিবার সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করালে আজ পজিটিভ রিপোর্ট আসে। তবে, আমি শারীরিকভাবে সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।

এর আগে, সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। তিনিও বর্তমানে তার উত্তরার বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।

গত বছর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ