spot_img

র‍্যাবের এক-দুইজন সদস্য খারাপ থাকতে পারে, তাদের শাস্তি হবে: মোজাম্মেল হক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে ১২টি মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে জাতীয় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, এক-দুইজন খারাপ লোকের জন্য একটি সম্প্রদায়কে দোষারোপ করা যাবে না। র‍্যাবের এক-দুইজন সদস্য খারাপ থাকতে পারে, তাদের শাস্তি অবশ্যই প্রচলিত নিয়ম অনুযায়ী হবে।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু জীবন ও কর্ম স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অসত্য তথ্য দিয়ে চিঠি দেয়া হয়েছে। তাদের আরও যাচাই করা উচিত ছিল। র‍্যাবের দুই-একজন খারাপ সদস্যের জন্য ঢালাওভাবে পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ