spot_img
spot_img

শাহবাজ শরিফ ভিক্ষার থালা নিয়ে দেশে দেশে ঘুরছেন : ইমরান খান

তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষার থালা নিয়ে ঘুরছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে কেউ তাকে একটি কানাকড়িও ভিক্ষা দিচ্ছে না।

পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি শাহবাজ শরিফের বৈদেশিক সফরের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন, আমদানি করা এই সরকার দেশের জন্য কিছুই করতে পারেননি।

তিনি বলেন, ভারতের কাছে হাত পাতার জন্য দ্বিপক্ষীয় আলোচনায়ও বসার ইচ্ছা প্রকাশ করেছেন শাহবাজ। তবে ভারত তাকে আগে পাকিস্তানে সন্ত্রাসবাদ মূলোৎপাটনের সবক দিয়েছে। এর পর ইচ্ছা হলে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ভারত।

সূত্র: এনডিটিভি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ