spot_img

ইংল্যান্ডে ৮ মার্চ থেকে স্কুল খুলে দেওয়া হবে: বরিস জনসন

চার দফায় লকডাউন তুলে ইংল্যান্ডে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। হাউস অব কমন্সে এই সিদ্ধান্ত জানানোর আগে মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন বরিস। প্রথম ধাপে দু’ভাগে লকডাউন তোলা হবে বলে পরিকল্পনা করেছে ইংল্যান্ড সরকার। ৮ মার্চ থেকে খুলে দেওয়া হবে দেশটির সকল স্কুল। পাশাপাশি দু’জন ব্যক্তি একসঙ্গে পার্কে বা কফি খেতে বা পিকনিক করতে যেতে পারবেন।

রবিবার (২১ ফেব্রয়ারি) ই-মেল মারফত প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বরিস জনসন বলেন, ২৯ মার্চ থেকে অর্থাৎ লকডাউন তোলার দ্বিতীয় পর্যায়ে খোলা হবে দোকানপাট। রেস্তোরাঁগুলিতে বাইরে বসে পানাহার করা যাবে। তবে প্রয়োজন না-হলে বাড়ি থেকে অফিসের কাজ করার চলমান প্রক্রিয়া অব্যহত থাকতে পারে। ধাপে ধাপে লকডাউন তোলার এই প্রক্রিয়ার উপরে নজর রাখবে প্রশাসন। সঙ্গে চলবে টিকাকরণের কাজও। সরকার আশা করছে, মে মাসের মধ্যে ব্রিটেনের প্রত্যেক প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া সম্ভব হবে। ‘‘শিশুদের স্কুলে ফিরিয়ে আনা সবসময়েই আমাদের প্রথম লক্ষ্য। তাদের শিক্ষা এবং মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যা সবচেয়ে জরুরি।

পাশাপাশি, সাধারণ মানুষ যাতে ফের প্রিয়জনদের সঙ্গে মেলামেশা করতে পারেন, তা-ও আমরা দেখছি।’’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ