spot_img

সরকার কর্তৃক মদের লাইসেন্স প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

সরকারের মদের লাইসেন্স প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

বুধবার(২৩ফেব্রুয়ারি) মিছিলটি চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন বলেন, সরকারের মদের লাইসেন্স প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংস করে দেয়ার জন্য ও সামাজিক শৃঙ্খলা ভেঙ্গে দেয়ার জন্য সরকার যেখানে সেখানে উন্মুক্ত ভাবে মদ বিক্রির অনুমোদন দিয়েছে। এমনিতেই দেশ মাদকে সয়লাব, তার উপর এভাবে মদের লাইসেন্সের অনুমোদন দিয়ে সরকার দেশকে ধ্বংস করতে চায় আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। জনগণকে এই হীন কার্যকলাপকে রুখে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এফ এম ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, ডবলমুরিং থানা আমীর ফারুকে আযম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, ডবলমুরিং থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, খুলশী থানা সেক্রেটারি আইয়ুব আলি হায়দার, সরওয়ার জাহান সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ