ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই পঞ্চগড়ে কাদিয়ানীদের অনুষ্ঠিতব্য আগামী ২৫, ২৭ ও ২৭ তারিখের সম্মেলন বন্ধ করার দাবি জানিয়েছেন।
আজ (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, কাদিয়ানী এমন একটি সম্প্রদায় যারা আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সা.কে মানে না। তারা মুলত মুসলমান নয়। মুসলমানদের নাম ব্যবহার এবং ইসলামী পরিভাষা যেমন নামাজ, রোজ, হজ্ব, মসজিদ ইত্যাদি ব্যবহার করে সরলমনা মুসলমানদেরকে ধোকা দিয়ে ধর্মান্তরিত করছে। এজন্য বিশ্বের অনেক দেশ কাদিয়ানী তথা আহমদিয়া জামাতকে অমুসলিম কাফের ঘোষণা করা হয়ছে। সৌদী, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, কাতার, কুয়েত, দুবাইসহ বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্র কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করেছে।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মত তারাও একটি সম্প্রদায় হিসেবে বসবাস করলে সরলমনা মুসলমান ধোকায় পরবে না। এজন্য পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য কাদিয়ানীর সম্মেলন বন্ধ করতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে।










