spot_img

খালেদা জিয়া নির্বাচন নয় রাজনীতি করতে পারবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, রাজনীতি করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি দেয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।

খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব? আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। নাহলে আমার কাছে চিঠি লিখুক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ