শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মুসলিম দেশগুলো ইসলামোফোবিয়া দূর করার কোনো চেষ্টা করেনি: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে ইসলামোফোবিয়া বেড়েছে, আর মুসলিম দেশগুলো এই ফোবিয়া দূর করার কোনো চেষ্টাও করেনি। এভাবেই সারা বিশ্বের সামনে মুসলমানদের একটি ভুল ভাবমূর্তি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ইসলামাবাদে অনুষ্ঠিত হয় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেন, আমি একজন ক্রিকেটার হিসেবে বিশ্বের অনেক জায়গা ঘুরে দেখেছি। আমি বুঝতে পারি যে ৯/১১ ঘটনার পর মানুষের মধ্যে ইসলামফোবিয়া বেড়েছে। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তবুও বলতেই হবে যে আমরা মুসলিম দেশগুলো ইসলামফোবিয়া দূর করার কোনো অর্থবহ প্রচেষ্টা করিনি। কীভাবে এই পৃথিবীতে দুই ধরনের মুসলমান থাকতে পারে?

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ