spot_img
spot_img

মুন্সিগঞ্জে কৃষকের ধান কাটল স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমানের নেতৃত্বে আড়িয়াল বিলের কৃষকের জমির ধান কাটতে নামেন সংগঠনের ২৫-৩০ নেতাকর্মী।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকার কৃষক আবুল বেপারীর ৬ বিঘা ফসলের মাঠে থাকা পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আযিম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. সালমা হাই টুনী, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, একেএম আজগর আলী, আবু জাফর, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাদ শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সাড়া দিয়ে যার যার অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলায় আমরা আড়িয়াল বিলের ধান কেটে দিচ্ছি। শুধু আড়িয়ল বিল নয়, সারা দেশের কৃষকের পাশে থাকবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ