spot_img
spot_imgspot_img

দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জী; অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

একগুচ্ছ কর্মসূচী নিয়ে ফের দিল্লির পথে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ এপ্রিল দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা তাঁর। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে মমতার। ৩০ এপ্রিল সেই অনুষ্ঠান হওয়ার কথা।

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা উপস্থিত থাকবেন। এছাড়াও অন্যান্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন৷

জানা যায়, এবারের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ