২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া আগামী পহেলা জুন থেকে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস ট্রেন যাতায়াত শুরু করবে বলে জানান তিনি।
রবিবার (২২ মে) রেলভবনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্টের সিগনালিং এবং টেলিকমিউনিকেশন কাজের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং ইয়াসিমা-জিএসই জয়েন্ট ভেঞ্চার মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।










