spot_img

আলেম সমাজ ও দ্বীনি মারকাজগুলো দেশ ও ইসলামের খেদমত করছে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বলেছেন, যে কোন বিপদে, দুর্যোগে মাঠে আছেন আলেম সমাজসহ ইসলামপন্থিরাই। বিগত করোনায়ও মাঠে থেকে করোনায় মৃতবরণকারীদের দাফন-কাফন করেছেন আলেম সমাজই। সিলেটে ভয়াবহ বন্যায় মাঠে কাজ করছে আলেম সমাজ তথা ইসলামপন্থিরা। তথাকথিত গণকমিশন ও ঘাদানিকদের তো এসব কাজে দেয়া যায় না। তথাকথিত গণকমিশনের লোকজনই তো দুর্নীতির সাথে জড়িত। আজকের সকল জাতীয় মিডিয়ায় আসছে দুর্নীতি ও অর্থপাচারের ভয়াবহ চিত্র। কোন আলেম এর সাথে জড়িত নয়। যারা আলেম এবং কওমী মাদরাসার বিরুদ্ধে লেগেছে তারাই।

আজ (২৩ মে) সোমবার বিকেলে রাজধানীর ছোট পাইটি ড. মুস্তাক আহমদ পরিচালিত খানকা ও মাদরাসা শায়খ যাকারিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশে ইসলাম আছে এই আলেমদের জন্যই। যতদিন আলেম সমাজ থাকবেন, দ্বীনি মারকাজগুলো চালু থাকবে ততদিন দুনিয়া থাকবে। কাজেই আলেমদের বিরুদ্ধে কাজ করতে যাদের অন্তরে ভয় হয় না তারা ইসলাম ও মানবতার দুশমন।

তিনি বলেন, কথা বার্তা পরিস্কার আলেম ও কওমী মাদরাসা বিরুদ্ধে লেগে কোন লাভ নেই। এর পূর্বেও বহু শক্তি কওমী মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে কাজ করেছে কোন লাভ হয়নি। কেননা আলেমদের সাথে সম্পর্ক মহান রব্বুল আলামিনের।

মুফতী ফয়জুল করীম বলেন, সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহ পরিস্থিতি সবাই দেখছে। কিন্তু সে অনুযায়ী সহায়তা করা হচ্ছে না সরকার। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দূর্ভোগ বেড়েই চলেছে। এ অবস্থায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের খুবই জরুরি।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তায়ালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সিলেটের পরিস্থিতিও আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি পরীক্ষা। এ পরীক্ষায় ধৈর্য্যরে মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থাসহ সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ