পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (২২ মে) কূটনৈতিক একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।
ইসলামাবাদের ওই সূত্র জানায়, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তা করতে পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার মধ্যেই আসিম মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তবে সফরের মেয়াদ বা আলোচ্যসূচি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইসলামাবাদের মধ্যস্থতা উদ্যোগের অংশ হিসেবে তেহরানে আসিম মুনিরের এটি দ্বিতীয় সফর বলে জানা গেছে।
সূত্র: আরিয়ানা নিউজ











