বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বাড়তে পারে রাতের তাপমাত্রা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রিী এবং সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।











