spot_img
spot_img

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হামজা শাহবাজ

পাকিস্তান মুসলিম লীগ (কিউ) এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের যৌথ প্রার্থী চৌধুরী পারভেজ এলাহির বিরুদ্ধে নাটকীয় তিন ভোটের ব্যবধানে জয়ের পর পিএমএল (এন) নেতা হামজা শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।

শনিবার (২৩ জুলাই) গভর্নর হাউসে পিএমএল-এন নেতৃবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান হামজা শাহবাজকে শপথবাক্য পাঠ করান।

এর আগে, শুক্রবার (২২ জুলাই) পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনে পিএমএল (এন)-এর হামজা শাহবাজের কাছে হেরে যায় পারভেজ এলাহি। নির্বাচনে হামজা শাহবাজ ১৭৯ ও পারভেজ এলাহী ১৮৬ ভোট পেয়েছিলেন।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ