spot_img

অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা নিয়ে আফগান ও বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় আফগানিস্তান। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন খাতে দুই দেশের অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর নতুন করে গুরুত্ব দিচ্ছে দেশটি।

রাশিয়ায় নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা গুল হাসান হাসান বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ নজরুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মস্কোয় অবস্থিত আফগান দূতাবাসের এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানানো হয়। তবে বৈঠকটি ঠিক কবে এবং মস্কোর কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বৈঠকে মাওলানা গুল ‍হাসান আফগানিস্তানে বিদ্যমান বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বেসরকারি খাত, বিভিন্ন কোম্পানি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সংস্থা আফগানিস্তানে বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত হবে।

দুই রাষ্ট্রদূত অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি খাতে যৌথ সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন। একই সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

আফগান দূতাবাস জানিয়েছে, অর্থনৈতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। পাশাপাশি তারা দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: হুরিয়াত রেডিও, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ