spot_img

তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানালেন মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ সদস্যের এই জোটের সম্মেলনে আয়োজক দেশ ব্রিকসের বাইরের বিভিন্ন রাষ্ট্রের সরকার বা রাষ্ট্রপ্রধানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।

বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ