spot_img

চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

স্ত্রী রাহাত আরা বেগমকে সাথে নিয়ে চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

মির্জা ফখরুল ইসলাম জানান, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ