spot_img

ভারত প্রমাণ করলো তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না : ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, মধ্যরাতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের সুইস গেট খুলে দিয়ে প্রমাণ করলো তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না।

আজ শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভারত সব সময়ই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কয়েকদিন আগে আমরা সিলেটে তার বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ কাটতে না কাটতেই ২০ আগস্ট রাতের অন্ধকারে ডাকাতের মত আবারো পানি ছেড়ে দিয়ে কৃত্তিম বন্যা সৃষ্টি করে জানমালের যে ক্ষতি ভারত বাংলাদেশের করেছে তার হিসাব অবশ্যই ভারত সরকারকে দিতে হবে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পরামর্শক্রমে, দেশবাসিকে সাথে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতা সম্পন্ন বাঁধ নির্মাণ করব। সকল স্তরের দায়িত্বশীলগণ এ ব্যাপারে সতর্ক ও প্রস্তুত থাকবেন। আমীরের নির্দেশ আসার সাথে সাথেই আমরা কাজ শুরু করে দিব।

সভায় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, আলহাজ্ব হাসমত আলী, ডা. মুজিবুর রহমান, বামুক সেক্রেটারি মুহাম্মাদ ইবরাহিম শেখ, শিক্ষক নেতা উপাধ্যক্ষ মাওলানা নেসার খান, যুব নেতা মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, হাফেজ ইকবাল হোসাইন, ছাত্র নেতা মাওলানা আবু হানিফ, সোহরাব হোসেন ফজলে, ইসহাক খান, হাবিবুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ