spot_img

দক্ষিণ এশিয়ায় নব্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টায় ভারত : বিলাল আহমদ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, ভারত বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় নব্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টায় মত্ত হয়ে পড়েছে। তারা বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন দেশে আধিপত্য বজায় রাখতে চায়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিলাল আহমদ চৌধুরী বলেন, ভারত তাদের আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের নগ্ন বহিঃপ্রকাশ বিগত ১৫ বছর যাবত বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই মোদি সরকার আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে, ত্রিপুরার ডম্বুর বাধ খুলে দেওয়ার মাধ্যমে তাদের নির্লজ্জ কার্যকলাপের নতুন চেহারা উন্মোচন করেছে। ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অবাধে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছিল খুনি হাসিনা সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের আকস্মিক বন্যার জন্য মোদী সরকারকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

ভারতের এই নগ্ন হস্তক্ষেপের জবাব আন্তজার্তিক আদালতের মাধ্যমে দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ