spot_img
spot_img

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের গনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা, স্বেরাচারী সরকারের বিচার ও ভারতীয় জল আগ্রাসন প্রতিরোধে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগষ্ট) বিকালে সাতকানিয়া কেরানীহাট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে এ গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.বেলাল নূর আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে ড. বেলাল নূর আজিজ ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বর্তমান সরকারকে আহ্বান জানান।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শরিফুল আলম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে ভারতের জল আগ্রাসন নিয়ে একটি সুষ্ঠু সমাধান ও বণ্যার্তদের পুনর্বাসন এবং সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মিশকাতুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা নেতা আবুল কালাম, মামুনুর রশীদ, মারুফুল ইসলাম, ছাত্র নেতা জুনায়েদুল হক, আরিফুল ইসলাম, যুবনেতা শরিফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ