spot_img

ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা রাশেদ খাঁনের

ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মরত সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

রাশেদ খাঁন বলেন, ‘আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ গ্রহণ চলবে না। ঘুষের অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।’

মবের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে সরকারের অবস্থান একেবারেই জিরো টলারেন্স।

তিনি বলেন, ‘মবকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। কোনো বেসামরিক লোক সালিশ বাণিজ্য করতে পারবে না। অফিস খুলে সালিশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

সাংবাদিকদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘আমি রাশেদ খাঁন নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়ায় নিউজ করবেন। অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের শতভাগ স্বাধীনতা দেওয়া হলো।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ