চীনে তৃতীয় বারের মতো কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শি জিনপিং-কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
রোববার (২৩ অক্টোবর) এক টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।
টুইট বার্তায় তিনি লিখেন, শি জিনপিং চীনের নেতা হিসেবে ঐতিহাসিক একটি মাইলফলক অর্জন করেছে। এটি তার বিচক্ষণ ও জনগণের প্রতি অটল সেবা প্রদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য; ২০১২ সাল পরবর্তী চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন ৬৯ বছর বয়সী শি জিংপিং। ২০১৩ সাল থেকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।











