spot_img

আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে।

তিনি বলেন, কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে।

রবিবার (২৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, কেন্দ্রীয় নেতাদের একটা কথা বলতে চাই-আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই-জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ভাই, নারায়ণগঞ্জের যত উন্নয়ন তার বেশির ভাগেরই দাবিদার তারা। শেখ হাসিনা বলেছেন, বায়তুল আমান ছিল আওয়ামী লীগের ঘাঁটি। আমার বাবা ও ভাইয়ের অবদানের কথাও তিনি বলেছেন। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। একটা জিনিস খারাপ লেগেছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল।

তিনি বলেন, মানুষ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়। চন্দন শীল চেয়ারম্যান হওয়ায় সকলে খুশি হয়েছেন। কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিল যাদের আমি নিজেও চিনি না। শকুনরা মানচিত্রে থাবা দেবে। তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ