গত ২৪ ঘণ্টায় গাজ্জা উপত্যকা জুড়ে বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আল ওয়াফা নিউজ এজেন্সি।
এছাড়াও ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে, গতকালের হামলাকে ‘সবচেয়ে ভারী বোমা হামলা’ হিসাবে বর্ণনা করেছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যমগুলো।
বার্তা সংস্থা ওয়াফা অনুসারে, গাজ্জার আবাসিক এলাকায় ইসরাইলের পক্ষ থেকে অন্তত ২৫ টি হামলা চালানো হয়েছে। এসব হামলা চালানোর আগে অনেক ক্ষেত্রে কোন সতর্কতায় প্রদান করেনা দখলদার ইসরাইলি বাহিনী।
সূত্র : আল জাজিরা











