spot_img
spot_img

খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর হলেন জমিয়ত নেতা হাজী গোলাম আলী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নরের দায়িত্ব পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর নেতা হাজী গোলাম আলী। তিনি জমিয়ত (এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমানের বেয়াই।

আজ (২৩ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভী হাজী গোলাম আলী গভর্নর পদে নিয়োগ দেন।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভর্নর হিসেবে হাজী গোলাম আলীর নাম প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন।

পাকিস্তানের সংবিধানের ১০১ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট এ নিয়োগ দেন।

সূত্র : ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ