spot_img
spot_img

বিশ্বে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন করে ভারতের সেনাবাহিনী : বাজওয়া

বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ রশিদ বাজওয়া বলেছেন, বিশ্বে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন করে ভারতের সেনাবাহিনী। অথচ তাদের জনগণ সেনাবাহিনীর কদাচিৎ সমালোচনা করে না। ভারতের সেনাদের তুলনায় পাকিস্তানের সেনারা রাত-দিন জাতির সেবায় ব্যস্ত থাকে, তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত সমালোচনার মুখোমুখি হই।

বুধবার (২৩ নভেম্বর) এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। আগামী ২৯ নভেম্বর ৬ বছরের দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন কামার বাজাওয়া।

তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সেনাবাহিনী, কখনও রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে অবস্থান এখনো তেমন আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বক্তব্যে ইতিহাসের দিকে দৃষ্টি দিয়ে পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান বলেন, ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে কিছু বিষয় সংশোধন করতে চাই। ১৯৭১ সালে সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতা ছিল। পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) আমাদের সেনাবাহিনী সাহসের সঙ্গে যুদ্ধ করেছিল।

সূত্র: ডন, জিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ