spot_img
spot_img

জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে আলোচনা হয়েছে। তারা সমসাময়িক বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। একইসঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি, বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ