হবিগঞ্জে দলীয় নেতা–কর্মীদের ওপর পুলিশি হামলা প্রতিবাদে সিলেটের সব উপজেলায় আগামী ২৪ ডিসেম্বর ও সিলেট বিভাগের সব জেলায় ২৫ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনেতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দেন।










