একজন সত্যিকার অর্থে রাষ্ট্রপ্রধান হতে পর্যাপ্ত ক্ষমতা না দেওয়ার অভিযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান।
রবিবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে আর্মেনিয়ার প্রেসিডেন্ট বলেন, একজন প্রেসিডেন্টের হাতে যে প্রয়োজনীয় ক্ষমতা থাকা প্রয়োজন তা নেই।
জানা যায়, ২০১৮ সালে দেশটির জাতীয় সংসদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন সারকিসিয়ান। সেই সময় আর্মেনিয়ায় প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় পরিবর্তন করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে চলা দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।











