spot_img
spot_img

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করলেও টিকে থাকবে হামাস: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করলেও স্বাধীনতাকামী সংগঠনটি টিকে থাকবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সেই সঙ্গে গাজ্জায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এহুদ।

তিনি বলেন, “হামাসের নেতা ও সামরিক শাখার সৈনিকদের ধ্বংস না করে কখনোই বিজয় ঘোষনা করতে পারবে না ইসরাইল। কিন্তু হামাসের বিজয়ের জন্য দরকার শুধুমাত্র গাজ্জায় টিকে থাকা। আর ইসরাইল যদি সিনওয়ারকে হত্যাও করে, তাহলেও টিকে থাকবে হামাস।”

সাক্ষাৎকারে তিনি খুব শীঘ্রই একটি নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও পদত্যাগ করতে বলেন।

এহুদ বলেন, “চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল একটি নির্বাচন করা।”

উল্লেখ্য, এহুদ বারাক ইতিপূর্বে ইসরাইলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: দি টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ