spot_img
spot_img

আসিফ মাহতাব পুনর্বহালের দাবি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর

শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রের প্রতিবাদ করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপককে অপসারণ করার তীব্র নিন্দা জানিয়ে তাকে স্বপদে পূণর্বহাল করার দাবি জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

মিজানুর রহমান চৌধুরী বলেন, সম্প্রতি জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত জাতীয় সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসিফ মাহতাব নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার ও পশ্চিমা সংস্কৃতির থেকে আমদানীকৃত ট্রান্সজেন্ডার মতবাদের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ তাকে অপসারণ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। তাদের এ আচরণ দেশের স্বাধীনতা— সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থী। এ হীন কর্মের মাধ্যমে তারা দেশে সমকামিতার মত অশ্লীল কর্মকান্ডের সহযোগী হিসেবে প্রমান করেছে।

সর্বোপরি এক শ্রেণির নাস্তিক উদ্দেশ্য প্রনোদিতভাবে বর্তমান শিক্ষাকারিকুলামের অধীনে প্রণিত পাঠ্যপুস্তকে ইসলাম ও সংবিধান বিরোধী বিভিন্ন অধ্যায় যুক্ত করে দেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এবং সরকারে ঘাপটি মেরে থাকা এক শ্রেণি পাঠ্য পুস্তকে বারবার বিতর্কিত অধ্যায় জুড়ে দিয়ে থার্ডজেন্ডার মতবাদের নামে দেশে সমকামিতার প্রসার করার জঘন্য চেতনা বাস্তবায়ন করতে চায়। তাই অনতিবিলম্বে পাঠ্যপুস্তক থেকে অনৈসলামিক ও আপত্তিকর এসব অধ্যায় বাতিল করে ৯২% মুসলমানদের ধর্মীয় অনুভুতি বিবেচনায় নিয়ে নতুন শিক্ষা কারিকুলাম প্রনয়ন করার দাবি জানাচ্ছি এবং পাঠ্যপুস্তকে বারবার বিতর্কিত অধ্যায় সংযোজন সরকার ও জনগনের বিশাল অর্থ অপচয়ের সাথে জড়িতদের অপসারন করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ