spot_img
spot_img

আমেরিকার দুর্বলতা জেনে গেছে পুতিন: ট্রাম্প

ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই সরগরম আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন। তবে বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে।

আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও।

এমন পরিস্থিতিতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার প্রশাসন ক্ষমতায় থাকলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।

তিনি আরও বলেন, পুতিন শুরু থেকেই এটা চাচ্ছিল, তা তিনি বিশ্বাস করেন না।

ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন কিছু একটা করতে চাচ্ছিলেন এবং আলোচনা চাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যেতে থাকল। আর তারপর তিনি (পুতিন) বুঝে গেলেন যুক্তরাষ্ট্রের দূর্বলতো কোথায়।

আফগানিস্তান থেকে আমেরিকায় সেনা প্রত্যাহার, রাশিয়ার আজকের এই অবস্থানের পেছনে কিছুটা ভূমিকা রেখেছে বলেও মনে করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ