spot_img
spot_img

ইউক্রেনের ৭৪ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এর মধ্যে ১১টি বিমানঘাঁটিও আছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইগোর কনাশেনকভ এই দাবি করেছেন।

তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক হেলিকপ্টার ও চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে ইউক্রেন বলেছে, তাদের অন্তত ৪০জন সৈন্য মারা গেছেন এবং ৩০ জনের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন। এর মধ্যে ওডেসা বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন মারা গেছেন।

পাশাপাশি ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে, তারা প্রায় ৫০জন রুশ ‌‘দখলদারকে’ গুলি করে হত্যা করেছে এবং ছয়টি রুশ বিমান গুলি করে নামিয়েছে, যদিও নিরপেক্ষভাবে এ দাবি যাচাই করা যায়নি।

সূত্র: এএফপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ